• সিলেট, রাত ১২:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে কোয়ারির জব্দকৃত বালু-পাথর এবার নিলামে বিক্রি হবে

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
সিলেটে কোয়ারির জব্দকৃত বালু-পাথর এবার নিলামে বিক্রি হবে

Manual3 Ad Code

সিলেটে কোয়ারির জব্দকৃত বালু-পাথর এবার নিলামে বিক্রি হবে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন পাথর কোয়ারি ও আশপাশের এলাকা থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জব্দ করা প্রায় ১ লাখ ৩৯ হাজার ৪৪৭ ঘনফুট পাথর উন্মুক্ত নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)।

বুধবার (১১ নভেম্বর) বিএমডি থেকে এক নিলাম বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য প্রকাশ করেছে।

Manual6 Ad Code

 

প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, সিলেটের কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাথর ও বালুমিশ্রিত পাথর এবং হবিগঞ্জ জেলার সিলিকা বালুও উন্মুক্ত নিলামে তোলা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেটের তিনটি দরপ্রস্তাবের আওতায় পাথরগুলো বিক্রি করা হবে। এর মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের বনপুর আদর্শছড়া গুচ্ছগ্রাম, বামেরগাঁও বলখেলার মাঠ (৩ নম্বর ওয়ার্ড) এবং ৫ নম্বর উত্তর রনিখাই ইউনিয়ন এলাকায় জব্দ করা ৯৩ হাজার ৭৯০ ও ৬০০ ঘনফুটসহ মোট ৯৪ হাজার ৩৯০ ঘনফুট পাথর রয়েছে প্রথম দরপ্রস্তাবে। একই উপজেলার শাহ আরেফিন টিলা কোয়ারি সংলগ্ন এলাকায় জব্দ করা ১৫ হাজার ৩১৮, ২০ হাজার ৪৪৪ ও ৫ হাজার ১০০ ঘনফুটসহ মোট ৪০ হাজার ৮৬২ ঘনফুট পাথর রাখা হয়েছে দ্বিতীয় দরপ্রস্তাবে। আর জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারি এলাকা থেকে জব্দ করা ৪ হাজার ১৯৫ ঘনফুট পাথর রয়েছে তৃতীয় দরপ্রস্তাবে।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নিলামে অংশগ্রহণের জন্য আগ্রহীদের প্রতিটি দরপ্রস্তাবের জন্য আলাদাভাবে ৫০০ টাকা (অফেরতযোগ্য-নিলাম সম্পন্ন হোক বা না হোক) নাম এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফি সরাসরি বা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। পাশাপাশি অগ্রিম জামানত হিসেবে প্রথম দরপ্রস্তাবের জন্য ২ লাখ টাকা, দ্বিতীয়টির জন্য ৭০ হাজার টাকা এবং তৃতীয় দরপ্রস্তাবের জন্য ২৫ হাজার টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট বিএমডি, ঢাকার অনুকূলে জমা দিতে হবে। নাম এন্ট্রি ও নিলাম ডাকে অংশগ্রহণের সময় জাতীয় পরিচয়পত্র (অথবা জন্ম নিবন্ধন সনদ) প্রদর্শন ও জমা দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

 

খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) আরও জানায়, সরাসরি এবং অনলাইন (জুম) বা উভয় মাধ্যমেই নিলামে অংশ নেওয়ার সুযোগ রাখা হয়েছে। আগ্রহীরা ঢাকার সেগুনবাগিচায় বিএমডির প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা সিলেট জেলা প্রশাসকের কার্যালয় কিংবা কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জামানত জমা দিয়ে বা সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত বিএমডির প্রতিনিধির কাছে জমা দিয়ে নিলামে যুক্ত হতে পারবেন। অনলাইনে যুক্ত হওয়া সব অংশগ্রহণকারীর ক্যামেরা চালু রাখতে হবে এবং নিলাম সংক্রান্ত সভা রেকর্ড করা হবে।

Manual1 Ad Code

বিএমডি জানায়, নিলামে সর্বোচ্চ তিনজন দরদাতা বাছাই করা হবে এবং এর বাইরে থাকা অন্যদের জামানত নিলাম কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ফেরত দেওয়া হবে। নির্বাচিত সর্বোচ্চ দরদাতাকে নিলাম মূল্যের ১৫ শতাংশ ভ্যাট, ১০ শতাংশ আয়কর এবং নিলামের অর্থ নির্ধারিত কোডে এ-চালানের মাধ্যমে জমা দিয়ে চালানের মূল কপি বিএমডির কার্যালয়ে জমা দিতে হবে। এরপর কার্যাদেশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে বিএমডি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে পাথর বুঝিয়ে দেওয়া হবে।

 

পাথর বুঝিয়ে দেওয়ার তারিখ থেকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে তা অপসারণ করতে হবে। এ ক্ষেত্রে প্রথম দরপ্রস্তাবের পাথর অপসারণে ২৫ দিন, দ্বিতীয়টির জন্য ৫ দিন এবং তৃতীয়টির জন্য ২ দিন সময় নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পার হয়ে গেলে কার্যাদেশ স্বয়ংক্রিয়ভাবে অকার্যকর হয়ে যাবে এবং সময় বাড়ানোর কোনো আবেদন বিবেচনা করা হবে না বলে শর্তে উল্লেখ করা হয়েছে। এছাড়া পাথর পরিবহনের সময় জনস্বার্থ ক্ষুণ্ন করা কিংবা বাঁধ, রাস্তা, কালভার্ট বা পরিবেশের ক্ষতি করা যাবে না। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com