• সিলেট, রাত ১২:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গোয়াইনঘাটে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
গোয়াইনঘাটে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ

Manual2 Ad Code

গোয়াইনঘাটে উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী আরিফ

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের ভোগান্তি কমাতে সিলেটের গোয়াইনঘাটে দুটি গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়নকাজ শুরু হচ্ছে। এর মধ্যে রয়েছে গোয়াইনঘাট বাজার-রাধানগর বাজার-জাফলং বাজার সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং গুরকচি-সিটিংবাড়ি-পেকেরখাল সড়ক মেরামত। শুক্রবার (২০ নভেম্বর) পৃথক অনুষ্ঠানে এসব কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়কসমূহ প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ’ প্রকল্পের আওতায় গোয়াইনঘাট বাজার-রাধানগর বাজার-জাফলং বাজার সড়কের উন্নয়নকাজ করা হবে।

 

 

অন্যদিকে, গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় গুরকচি-সিটিংবাড়ি-পেকেরখাল সড়কের ৯৩৪ মিটার অংশ আরসিসি দিয়ে মেরামত করা হবে।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক মো. মাহবুব আলম, এলজিইডি সিলেটের নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এবং উপজেলা প্রকৌশলী হাসিব আহমেদ।

 

এ ছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com