• সিলেট, রাত ১২:২১, ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৬
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual6 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভ জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে সিলেট জেলা বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

বক্তারা বলেন, আমাদের পরম সৌভাগ্য যে আমরা একজন কর্মঠ প্রধানমন্ত্রী পেয়েছি। প্রধানমন্ত্রী হিসেবে এবারই তিনি প্রথম জন্মদিন পালন করছেন। অনাড়ম্বরভাবে তাঁর জন্মদিন উদ্‌যাপন করা হচ্ছে। কারণ, ব্যক্তিগত জীবনেও তিনি অত্যন্ত মিতব্যয়ী হিসেবে পরিচিত।

বক্তারা আরও বলেন, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি রাষ্ট্র পরিচালনায় দক্ষতার পরিচয় দিচ্ছেন। দীর্ঘদিনের অস্থিতিশীলতা কাটিয়ে দেশকে এগিয়ে নেওয়ার পাশাপাশি বিশ্বের দরবারে বাংলাদেশকে একটি সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাঁর এ প্রচেষ্টা খুব শিগগিরই জনগণের কাছে দৃশ্যমান হয়ে উঠবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

Manual5 Ad Code

দোয়া মাহফিলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com