• সিলেট, দুপুর ১২:১৪, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচনি সব ওয়াদা পূরণ করবেন প্রধানমন্ত্রী: জয়নুল আবদিন

admin
প্রকাশিত মার্চ ২২, ২০২৬
নির্বাচনি সব ওয়াদা পূরণ করবেন প্রধানমন্ত্রী: জয়নুল আবদিন

Manual3 Ad Code

নির্বাচনি সব ওয়াদা পূরণ করবেন প্রধানমন্ত্রী: জয়নুল আবদিন

অনলাইন ডেস্ক

 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেছেন, জনগণের বিপুল ভোটে নির্বাচিত তারেক রহমান নির্বাচনের সময় যেসব ওয়াদা করেছেন, তা একে একে সব পূরণ করবেন। কর্মীদের ধৈর্য ধারণ করতে হবে।

Manual2 Ad Code

রবিবার সকালে নোয়াখালীর সেনবাগের কাবিলপুরের মইজদীপুরে মাস্টার মোকছেদুর রহমান ফাউন্ডেশনের পৃষ্টপোষকতায় বৃত্তিপ্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

তিনি আরও বলেন, এ দেশে আর দুর্নীতি হবে না। সোলারের নামে, টি আরের নামে আর কোনো টাকা লুট হবে না।

Manual2 Ad Code

একটি চক্র ১৯৭১ সালের মতো আবারও অপতথ্য দিয়ে দেশ ও জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন জয়নুল আবদিন। তিনি বলেন, এসব গুপ্তদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ অবু ইউসুফ, বৃত্তি আয়োজক কমিটির আহ্বায়ক ও আইসিটি মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের টিপু, জেএম আই গ্রুপের পরিচালক গোলাম মোস্তফাসহ আরও অনেকে।

পরে বৃত্তিপ্রাপ্ত ৫২৮ জন মেধাবী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

বিডি-প্রতিদিন

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com