• সিলেট, সকাল ৬:১৫, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

admin
প্রকাশিত অক্টোবর ২৯, ২০২৬
সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

Manual8 Ad Code

সিলেটে দুই ফুডস দোকানে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

সিলেটের আম্বরখানায় আরকেডিয়া ফুড জোনে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে দুটি ফুডকার্টকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘ঢাকাইয়া’ নামের দোকানকে ২০ হাজার টাকা এবং ‘এমব্রোসিয়া’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের কর্মকর্তারা জানান, ফুড জোনটির অধিকাংশ দোকানের অবস্থা সন্তোষজনক ছিল। তবে এই দুটি প্রতিষ্ঠানে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়।

Manual6 Ad Code

এর মধ্যে অন্যতম ছিল অনুমোদনহীন সস ও মসলা ব্যবহার। অভিযানের সময় এসব পণ্য লুকিয়ে রাখার চেষ্টাও করা হয়। এ ছাড়া ফ্রিজে মাছ-মাংসের সঙ্গে সেদ্ধ ছোলা সংরক্ষণ এবং জুস তৈরির জন্য নিম্নমানের ফল কেটে রাখার প্রমাণ পাওয়া যায়।

এবিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা সাংবাদিকদের জানান, ভোক্তারা তুলনামূলক বেশি দাম দিয়ে ভালো মানের খাবার খেতে ফুডকার্টে আসেন। তাই খাবারের মান ও নিরাপদ সংরক্ষণের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

 

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com