• সিলেট, রাত ৪:২১, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫
সিলেটে নিজ ঘর থেকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

Manual3 Ad Code

সিলেটে নিজ বাসায় এক মেডিকেল কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রিয়া শর্মা (২২) জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও অমৃকা রঞ্জন শর্মার মেয়ে।

Manual6 Ad Code

পুলিশ জানায়, সকালে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার এসআই অনুপ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com