• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অ নি য় ম ও অ স দু পা য় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেটে চিকিৎসাসেবা খাতের বিভিন্ন অ নি য় ম ও অ স দু পা য় বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

Manual6 Ad Code

সিলেট মাউন্ট এডোরা হসপিটাল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সকল হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের অসদচরণ পরিহার করে সুচিকিৎসা প্রদান, টেস্ট বাণিজ্য বন্ধ এবং চিকিৎসকদের ভিজিট সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণের দাবিতে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাদ আসর মদিনা মার্কেট এলাকায় সিলেটের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সিএনজি মালিক সমিতি সিলেট জেলার সভাপতি জামিল আহমদ লিটনের সভাপতিত্বে ও আলহাজ্ব মুক্তার আহমদ তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট ফাউন্ডেশন বাংলাদেশ’র চেয়ারম্যান মইনুল ইসলাম আশরাফী। এসময় তিনি বলেন, চিকিৎসা একটি মহান সেবা, কিন্তু বর্তমানে একশ্রেণির চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবসায়িক মনোভাবের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে এসে রোগী ও স্বজনদের প্রায়ই ইন্টার্ন চিকিৎসকদের দুর্ব্যবহার ও অবহেলার শিকার হতে হয়, যা কোনোভাবেই কাম্য নয়।

তিনি আরও বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে সমস্ত বিল মওকুফ করতে হবে। সামান্য অসুস্থতাতেও অপ্রয়োজনীয় ও ব্যয়বহুল মেডিকেল টেস্ট দিয়ে রোগীদের নিঃস্ব করা হচ্ছে। এই ‘টেস্ট বাণিজ্য’ অবিলম্বে বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের সামর্থ্যের কথা বিবেচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকদের ভিজিট ফি সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। পাশাপাশি, হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধি, রোগীদের সাথে মানবিক আচরণ নিশ্চিত করা এবং স্বাস্থ্যখাতে চলমান সকল অনিয়ম-দুর্নীতি বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় সিলেটের সাধারণ মানুষকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, মদিনা মার্কেটের ব্যবসায়ী সাহেদ আহমদ, আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা ময়নুল ইসলাম, জালাল আহমদ, মানবাধিকার কর্মী আবুল বাশার, মনোয়ার হোসেন চিশতী, সৈয়দ ফেরদৌস আল কাদরী, জামাল উদ্দিন, তোফায়েল আহমেদ তাহেরী, জনি খান, রনি খান প্রমূখ।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com