• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েব

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েব

Manual5 Ad Code

সিলেটে ব্যাংক অ্যাকাউন্ট থেকে গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েব

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সারা জীবনের উপার্জন ও সঞ্চয় নিরাপদে রাখতে ব্যাংকে জমা রেখেছিলেন টাকা। কিন্তু সেই সঞ্চয়ের টাকাই এখন তাঁর দুশ্চিন্তার প্রধান কারণ। সিলেটে মহানগরীর সোনালী ব্যাংকের সিলেট কোর্ট বিল্ডিং শাখার একটি অ্যাকাউন্ট থেকে এক গ্রাহকের ৩৫ লাখ টাকা গায়েব হওয়ার ঘটনা ঘটে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে তার অজান্তেই অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন ওই ভূক্তভোগী গ্রাহক। এই ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও এখনও ব্যাংক কর্তৃপক্ষ বা পুলিশের কাছ থেকে তেমন সহযোগিতা পাননি বলেও জানান তিনি।

 

 

ভুক্তভোগী ওই গ্রাহক ড. দিলীপ কুমার দাশ চৌধুরী। তিনি সিলেট জেলা বারের প্রবীণ আইনজীবী এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ।

 

 

ভূক্তভোগী অ্যাডভোকেট দিলীপ কুমার জানান, নিজের জীবনের সব সঞ্চয় জমা রেখেছিলেন এই ব্যাংক অ্যাকাউন্টে। সব হারিয়ে এখন নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। প্রতারণার বিষয়টি ধরা পড়ে গত সোমবার (৯ নভেম্বর)। এদিন, ২০ হাজার টাকার একটি চেক দিয়ে একজনকে ব্যাংকে পাঠান ড. দিলীপ। তবে ব্যাংক থেকে জানানো হয়- তার অ্যাকাউন্টে কোনো টাকা নেই। বিষয়টি শুনে তিনি ব্যাংকে গিয়ে খোঁজখবর নেন। পরে জানতে পারেন, গত ২ থেকে ৯ নভেম্বরের মধ্যে ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) ব্যবহার করে কয়েক দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে মোট ৩৫ লাখ টাকা স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমার কোনো ই-ওয়ালেট বা ডিজিটাল ব্যাংকিং অ্যাপস নেই। আমি কখনো ডিজিটাল পদ্ধতিতে লেনদেনও করিনি। অথচ আমার অজান্তেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৩৫ লাখ টাকা সরিয়ে নেওয়া হয়েছে। টাকা স্থানান্তরের বিষয়ে আমার মোবাইল ফোনে কোনো বার্তাও আসেনি। ঘটনার বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান এই আইনজীবী।’

 

Manual2 Ad Code

বৃহস্পতিবার আক্ষেপ প্রকাশ করে ড. দিলীপ কুমার বলেন, ‘অভিযোগ দেওয়ার পরও এখন পর্যন্ত টাকা উদ্ধারে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাননি। আগের দিন পুলিশ তাঁর সঙ্গে যোগাযোগ করলেও বিষয়টি ব্যাংকের বলে উল্লেখ করেছে। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।এই অ্যাকাউন্টে আমার জীবনের সব সঞ্চয় জমা ছিল। সব টাকা হারিয়ে আমি এখন নিঃস্ব হওয়ার মতো অবস্থায় পড়েছি। এই টাকা ফেরত না পেলে আমার পক্ষে চলা কঠিন হয়ে যাবে।’

 

এ বিষয়ে সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখার এজিএম মো. ওয়ারিসুল ইসলাম বলেন, ‘এই অভিযোগ পেয়েছি। এর সঙ্গে যেহেতু আমার ব্যাংকের সুনামের বিষয় জড়িত, তাই শাখার পক্ষ থেকে তাঁর টাকা উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করব। টাকা খোয়া যাওয়ার ঘটনায় ব্যাংকের নিরাপত্তাব্যবস্থায় কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

Manual8 Ad Code

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘টাকাগুলো কোন কোন অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। লেনদেনের ডিজিটাল তথ্য সংগ্রহ এবং ব্যাংকের নিরাপত্তাব্যবস্থা যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Manual6 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com