• সিলেট, সন্ধ্যা ৭:০৫, ১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শনিবার থেকে দুই দিনের আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৬
সিলেটে শনিবার থেকে দুই দিনের আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন

Manual5 Ad Code

সিলেটে শনিবার থেকে দুই দিনের আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

আগামী শনিবার ও রবিবার সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন। সম্মেলনে পাকিস্তান থেকে মুফতি ইলিয়াস গুম্মান, ভারত থেকে সাবেক মন্ত্রী মাওলানা সিদ্দিক উল্লাহ চৌধুরী এবং জাতীয় মসজিদের খতিম মুফতি আব্দুল মালেকসহ দেশের শীর্ষস্থানীয় আলেমরা উপস্থিত থাকবেন। সম্মেলন সফলে বৃহস্পতিবার সকলের সহযোগিতা চেয়েছে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

নগরীর শিববগঞ্জে সংগঠনের কার্যালয়ে সিলেটে সংবাদ সম্মেলনে সহযোগিতা কামনা করে জানানো হয়, পবিত্র কোরআন, হাদিস ও ইসলামের স্বীকৃত আকিদার আলোকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে সর্বশেষ নবী ও রাসুল হিসেবে বিশ্বাসের মৌলিক শিক্ষা সবস্থরের মানুষের কাছে তুলে ধরা, জনসচেতনতা সৃষ্টি এবং মুসলিম উম্মাহর মধ্যে দ্বীনি ঐক্য জোরদার করাই মহাসম্মেলনের মূল উদ্দেশ্য। লিখিত বক্তব্য দেন বক্তব্য দেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির সভাপতি মাওলানা শফিকুল হক সুরইঘাটী।

নেতৃবৃন্দ বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক আকিদার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী ও রাসুল এ বিশ্বাস মুসলমানদের ঈমানের অবিচ্ছেদ্য অংশ। সম্মেলন সফলে তারা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ বৃহত্তর সিলেটের সর্বস্থরের আলেম-ওলামা, পীর-মাশায়েখ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম-খতিব, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানান।

 

নেতৃবৃন্দ জানান কোনো ধরনের উসকানি বা বিশৃঙ্খলা থেকে বিরত থেকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে তারা সম্মেলন সফল করতে চান। সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীষহ সিটি কর্পোরেশন, পরিবহন কর্তৃপক্ষসহ বস্তনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করা হয়।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সিলেট জেলা সভাপতি মাওলানা নিজাম উদ্দিন রানাপিংগী, মহানগর সেক্রেটারি মাওলানা সৈয়দ সালিম কাসেমী, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইসমতুল্লাহ সিদ্দিকী, মাওলানা আব্দুল মুকিত চৌধুরী ও মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা নোমান সালেহ, মাওলানা ফখরুল ইসলাম চৌধুরী, মাওলানা সাইদ আহমদ, মাওলানা বেলাল চৌধুরী, মীর আইনুল হক, এরশাদ খান আল হাবিব প্রমুখ।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com