• সিলেট, সন্ধ্যা ৭:৩২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দু‘দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ৯, ২০২৬
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দু‘দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

Manual8 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে দু‘দিনব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল বলেছেন, বৈশ্বিক প্রেক্ষাপটে টিকে থাকতে এবং নিজেদের জ্ঞান আরও সমৃদ্ধ করতে ধারাবাহিক শেখা ও দক্ষতা উন্নয়নের কোনো বিকল্প নেই। দক্ষ, প্রশিক্ষিত ও যোগ্য মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। দক্ষতা অর্জর্নের জন্য সৃজনশীল শিক্ষা এখন অপরিহার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা ব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে। তাই আমাদের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কৃত্রিম বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগিয়ে দক্ষতা অর্জন করতে হবে।

Manual1 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং গুণগত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বুধবার (৮ এপ্রিল) এনইইউবি সম্মেলন কক্ষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশাসনিক কর্মকর্তাদের ও মঙ্গলবার অডিটরিয়ামে শিক্ষকদের মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়।

এনইইউবি- আইকিউএসি’র পরিচালক প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে‘র সভাপতিত্বে ও এনইইউবি- আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক রথীন্দ্র চন্দ্র গোপের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির ডিন ও সিএসই‘র বিভাগীয় প্রধান ড. আরিফ আহমদ, স্কুল অব বিজনেসের ডিন ও ব্যবসায় প্রশাসনের বিভাগীয় প্রধান রেবেকা সুলতানা চৌধুরী, স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন ও ইংরেজি‘র বিভাগীয় প্রধান মোহাম্মদ শামসুল কবির, এনইইউবি বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. লিয়াকত আলী শাহ ফরিদী, পরিচালক (অর্থ) অশোক রঞ্জন চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূরজাহান কাকলী, আইন ও বিচার বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান ড. জাকির হোসেন, ডেভেলাপমেন্ট স্টাডিজের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মোছা. সুইটি খাতুন প্রমুখ।

দুই দিনের এ প্রশিক্ষণ অংশগ্রহনকারী এনইইউবি শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com