সিলেট র্যাবের অভিযানে গ্রে প্তা র আশিক মিয়া
নিজস্ব প্রতিবেদক
হত্যা মামলার পলাতক তানামূল ইসলাম উরফে আশিক মিয়াকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাব-৯।
রবিবার (১২ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার (১১ এপ্রিল) রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন কান্দিপাড়া ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আশিক মিয়া ওই এলাকার আব্দুল হাইর ছেলে ।
তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ওই থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।