• সিলেট, রাত ৮:০৬, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

admin
প্রকাশিত মে ২৯, ২০২৬
তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি

Manual3 Ad Code

তারেক রহমান ও নরেন্দ্র মোদি / ছবি : কোলাজ

তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদি
বাসস

 

 

Manual8 Ad Code

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Manual2 Ad Code

তারেক রহমানের কাছে পাঠানো এক বার্তায় দুই প্রতিবেশী দেশের জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদারে নয়াদিল্লির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন ভারতীয় প্রধানমন্ত্রী।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের সূত্র অনুযায়ী, মোদি ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের “ভ্রাতৃপ্রতিম জনগণকে” ঈদের শুভেচ্ছা জানান।

মোদি বলেন, এই উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং দেশজুড়ে লাখো মুসলমান আনন্দ ও উৎসাহের সঙ্গে এটি উদযাপন করেন।

Manual2 Ad Code

ঈদুল আজহার তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, এই উৎসব ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের চিরন্তন আদর্শ ধারণ করে, যা শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দ্বিপক্ষীয় সম্পর্কের প্রসঙ্গে মোদি বলেন, ভারত ও বাংলাদেশ যৌথ ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন আকাঙ্ক্ষার ভিত্তিতে গভীর বন্ধনে আবদ্ধ।

তিনি বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

মোদি আরও আশা প্রকাশ করেন, দুই দেশের অভিন্ন উন্নয়ন ভাবনা ভবিষ্যতেও জনগণের অগ্রগতি ও সমৃদ্ধিতে অবদান রাখবে।

Manual1 Ad Code

এছাড়া, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং বাংলাদেশের জনগণের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com