• সিলেট, বিকাল ৩:২৩, ১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা

admin
প্রকাশিত এপ্রিল ১৩, ২০২৬
হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা

Manual7 Ad Code

হজ ফ্লাইটে টিকিটপ্রতি খরচ কমেছে ১২ হাজার টাকা

অনলাইন ডেস্ক

Manual5 Ad Code

হজযাত্রীদের জন্য এবার বড় স্বস্তির খবর এসেছে। টিকিটপ্রতি ১২ হাজার টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

Manual6 Ad Code

আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার কোনো চার্টার্ড ফ্লাইট পরিচালনা ছাড়াই ৭৮ হাজারের বেশি হজযাত্রীকে পরিবহন করা হবে। পাশাপাশি হজ ফ্লাইটের টিকিটপ্রতি ১২ হাজার টাকা খরচ কমানো হয়েছে।

Manual2 Ad Code

এর আগে সচিবালয়ে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ জানান, ২০২৬ সালের হজ ফ্লাইট শুক্রবার দিবাগত রাতে ১৮ এপ্রিল শুরু হবে। এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মন্ত্রী আরও বলেন, আগামী দুই এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রী হাজী ক্যাম্প পরিদর্শনে যেতে পারেন। সভায় এবারের হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও হজ ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের কোনো বিঘ্ন ঘটবে না বলে আশা প্রকাশ করেন ধর্মমন্ত্রী। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে হজযাত্রীরা নির্বিঘ্নে সৌদি আরবে পৌঁছাতে পারেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ২৬০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৩৪৪ জন হজযাত্রী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com