• সিলেট, সন্ধ্যা ৭:৩২, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক অধ্যাপক মোজাম্মেল

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক অধ্যাপক মোজাম্মেল

Manual7 Ad Code

শাবির সেন্টার অব এক্সিলেন্সের নতুন পরিচালক অধ্যাপক মোজাম্মেল

শাবি প্রতিনিধি

Manual3 Ad Code

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ‘সেন্টার অব এক্সিলেন্স’র নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক।

 

সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

অফিস আদেশে বলা হয়, শাবিপ্রবির রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিমকে ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক পদ হতে অব্যাহতি প্রদান পূর্বক ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলোজি (এফইটি) বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ‘সেন্টার অব এক্সিলেন্স’র পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

Manual2 Ad Code

দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়।

Manual6 Ad Code

নতুন দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক বলেন, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটির সঠিক মূল্যায়ন ও সেন্টার অব এক্সিলেন্সের উন্নয়নে কাজ করে যাব। এজন্য বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীর সহযোগীতা কামনা করছি।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com