• সিলেট, রাত ১০:৩৯, ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

শাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা ১২ জুন, চলছে আবেদন

admin
প্রকাশিত এপ্রিল ২০, ২০২৬
শাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা ১২ জুন, চলছে আবেদন

Manual6 Ad Code

শাবির আধুনিক ভাষা ইন্সটিটিউটের ভর্তি পরীক্ষা ১২ জুন, চলছে আবেদন

Manual5 Ad Code

শাবি প্রতিনিধি

Manual5 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)-এর আধুনিক ভাষা ইন্সটিটিউটে জুলাই-ডিসেম্বর শিক্ষাবর্ষ ২০২৬-এর বিভিন্ন কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২জুন। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।

Manual5 Ad Code

আবেদন প্রক্রিয়া সম্পর্কে ইন্সটিটিউটটি জানায়, আগ্রহী প্রার্থীদের ১৫ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে নির্ধারিত ফি জমা দিয়ে ইন্সটিটিউটের অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যাবে। পূরণকৃত আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

এছাড়া আরো বলা হয়, ভর্তি ও অন্যান্য ফি জমা নেওয়া হবে ১৪ জুন থেকে ২ জুলাই পর্যন্ত। এবং ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে ১০ জুলাই।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এ শিক্ষাবর্ষে ভাষাতত্ত¡ ও ভাষা শিক্ষণ বিষয়ে স্নাতকোত্তর কোর্সের পাশাপাশি আরবি, ফরাসি, ইংরেজি, জার্মান, জাপানি, চীনা, কোরিয়ান এবং বিদেশিদের জন্য বাংলা ভাষার স্বল্পমেয়াদি কোর্সে শিক্ষার্থী ভর্তি করা হবে। জার্মান ভাষার ক্ষেত্রে প্রাথমিক স্তরের বিশেষ কোর্সও চালু রয়েছে।

স্নাতকোত্তর কোর্সের মেয়াদ দুই সেমিস্টার এবং স্বল্পমেয়াদি কোর্সের মেয়াদ এক সেমিস্টার নির্ধারণ করা হয়েছে। ক্লাস অনুষ্ঠিত হবে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার সকাল-বিকাল এবং অন্যান্য দিন বিকাল ৫টার পর।

Manual6 Ad Code

 

উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত আধুনিক ভাষা ইন্সটিটিউটটি প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষার সুযোগ করে দিয়ে আসছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com