• সিলেট, রাত ৯:১৩, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬
নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

Manual8 Ad Code

নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি’ বিষয়ক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দুপুরে গুরুত্বপূর্ণ এ সেমিনার বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সেমিনারে প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল এবং বিশেষ রিসোর্স পারসন ছিলেন সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ কুতুব উদ্দিন।

সেমিনারের প্রধান রিসোর্স পারসন এনইইউবি উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে অগ্নি নিরাপত্তাকে একটি টেকসই উন্নয়ন প্রক্রিয়া হিসেবে অভিহিত করেন। তিনি রানা প্লাজা ট্র্যাজেডি এবং বিএসইসি ভবন ও বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মতো বড় বড় অগ্নি দুর্ঘটনার উদাহরণ টেনে ভবন নির্মাণে নিরাপত্তা বিধিমালার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন। তাঁর উপস্থাপনায় উঠে আসে যে, বাংলাদেশে গার্মেন্ট সেক্টরসহ বিভিন্ন কর্মক্ষেত্রে আইএলও-এর সহযোগিতায় অগ্নি নিরাপত্তা ব্যবস্থার প্রভূত উন্নতি হলেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক সচেতনতা এখনও অপরিহার্য। তিনি লিঙ্গভেদে অগ্নি দুর্ঘটনায় হতাহতের পরিসংখ্যান বিশ্লেষণ করেন এবং ভবন পরিকল্পনায় সঠিক ভেন্টিলেশন, মানসম্মত বৈদ্যুতিক সরঞ্জাম ও গ্যাসের লাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জোর দিয়ে বলেন যে, কেবল নিয়ম মানাই নয়, বরং প্রতিটি কর্মক্ষেত্রে অগ্নি ঝুঁকি হ্রাসে প্রত্যেকের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে জীবন ও সম্পদের টেকসই সুরক্ষা নিশ্চিত করতে পারে।

সেমিনারের বিশেষ রিসোর্স পারসন ও সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ কুতুব উদ্দিন তাঁর আলোচনায় অগ্নিকাÐের কারণ, ঝুঁকি মূল্যায়ন এবং নির্বাপণ কৌশলের ওপর বিস্তারিত আলোকপাত করেন। তিনি সচিত্র উপস্থাপনার মাধ্যমে দেখান রান্নাঘরে অসতর্কতা, যত্রতত্র বিড়ি-সিগারেট ফেলা বা কয়েল জ্বালানো এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের মতো ছোটখাটো অবহেলাই বড় ধরনের অগ্নিকাÐের প্রধান কারণ। তিনি একটি ভবনের অগ্নি ঝুঁকি নির্ধারণে ঝুঁকিপূর্ণ স্থানসমূহ যেমন: জেনারেটর বা ট্রান্সফর্মার রুম এবং প্রজ্বলন উৎসগুলো যেমন: গ্যাস সিলিন্ডার বা হিটার সঠিকভাবে ব্যাবহারের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও তিনি আগুনের ধরণ অনুযায়ী পানি, ফোম কিংবা কার্বন ডাই-অক্সাইড ব্যবহারের বৈজ্ঞানিক পদ্ধতি ব্যাখ্যা করেন এবং জোর দিয়ে বলেন যে, অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার ও তাৎক্ষণিক সচেতনতাই পারে জানমালের বড় ক্ষতি রোধ করতে।

Manual5 Ad Code

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এনইইউবি-আইকিউএসি- এর পরিচালক ও এমপিএইচ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. রঞ্জিত কুমার দে ও পরিচালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক রথীন্দ্র চন্দ্র গোপ।

Manual4 Ad Code

​সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিরেক্টর অফ ফিনান্স, লাইব্রেরিয়ানসহ সকল ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ এবং জরুরি মুহূর্তে জীবন ও সম্পদ রক্ষার বিভিন্ন কৌশল নিয়ে এই সেমিনারে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।

নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইইউবি)-এর উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইকবাল ‘অগ্নি নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধি’ এবং পূর্বে অনুষ্ঠিত ‘শিক্ষায় উৎকর্ষতা বৃদ্ধির জন্য মৌলিক প্রশিক্ষণ’ এবং ‘বাজারের চাহিদার সাথে শিক্ষানীতির সমন্বয়: বাংলাদেশের তরুনদের কর্মসংস্থান’ বিষয়ক তিনটি সেমিনার ও প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com