• সিলেট, রাত ৩:৫১, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে: অ্যাড. জুবায়ের

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫
আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে: অ্যাড. জুবায়ের

Manual6 Ad Code

আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে: অ্যাড. জুবায়ের

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবি ও গণভোটে ‘হ্যাঁ’ বিজয় নিশ্চিতে একযোগে প্রচারণা চালাবে ৮ দল। এই প্রচারণার অংশ হিসেবে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত ৭ বিভাগীয় শহরে সমাবেশ অনুষ্ঠিত হবে। আগামী ৬ ডিসেম্বর শনিবার সিলেট বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্যে জামায়াতের সর্বস্তরের জনশক্তিকে সর্বাত্মক প্রচেষ্টা চালাতে হবে।

তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াতের প্রার্থীতার ক্ষেত্রে অনেক চমক অপেক্ষা করছে। বিশিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি অমুসলিম প্রার্থীও থাকবেন। ৮ দলীয় জোটের সাথে আসন সমঝোতা করে আগামী সপ্তাহে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে। আগামী নির্বাচনে জামায়াত এবং জোটের প্রার্র্থীকে বিজয়ী করতে নিজ নিজ অবস্থান থেকে কাজ চালিয়ে যেতে হবে। সেন্টার ভিত্তিক কমিটি গঠন ও কার্যক্রম জোরদার করতে হবে। সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমানসহ জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে হবে।

তিনি শুক্রবার (২১ নভেম্বর) সিলেট মহানগর জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

Manual4 Ad Code

সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত রুকন সমাবেশে সিলেট মহানগর আওতাধিন সকল রুকনগণ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট-১ আসন নির্বাচন পরিচালক ও সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, মাওলানা ইসলাম উদ্দিন, বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, মাওলানা আব্দুল মুকিত, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সিলেটের সভাপতি এডভোকেট আলিম উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও শিক্ষাবিদ উপাধ্যক্ষ আব্দুস শাকুর প্রমূখ।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com