• সিলেট, বিকাল ৩:৫৩, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা

admin
প্রকাশিত মে ১৩, ২০২৬
ব্যবসায়ী নেতা হাজী দিলওয়ার হোসেন’র সুস্থতা কামনায় পরিবারের দোয়া প্রার্থনা

Manual1 Ad Code

সিলেটের ব্যবসায়িক অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট কয়লা আমদানী কারক গ্রুপের সাবেক সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা ইট প্রস্তুতকারী মালিক গ্রুপের সভাপতি, সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সভাপতি হাজী দিলওয়ার হোসেন গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

Manual1 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, মাছিমপুর নিবাসী এই বিশিষ্ট ব্যবসায়ী অসুস্থ বোধ করলে প্রথমে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে গত সোমবার (১১ মে) তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Manual6 Ad Code

হাজী দিলওয়ার হোসেনের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী আতিক হোসেন তাদের পরিবারের পক্ষ থেকে তার ভাইয়ের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তার ভাইয়ের অবস্থা বর্তমানে সংকটাপন্ন। তিনি হাজী দিলওয়ার হোসেনের দ্রুত সুস্থতা কামনায় সিলেটের ব্যবসায়ী সমাজসহ দেশ-বিদেশের সবার কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা করেছেন।

এদিকে, সিলেটের এই কৃতি ব্যবসায়ীর অসুস্থতার সংবাদে ব্যবসায়িক ও সামাজিক অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ তার রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com