• সিলেট, রাত ৩:২৬, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে লোভা নদীর ভাঙন রোধে মাঠে পাউবো

admin
প্রকাশিত মে ১২, ২০২৬
কানাইঘাটে লোভা নদীর ভাঙন রোধে মাঠে পাউবো

Manual1 Ad Code

কানাইঘাটে লোভা নদীর ভাঙন রোধে মাঠে পাউবো, দ্রুত প্রকল্প নেওয়ার আশ্বাস

কানাইঘাট প্রতিনিধি

Manual3 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলার লোভা নদীর ভাঙন কবলিত ও ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেটের কর্মকর্তারা।

মঙ্গলবার (১২ মে) দুপুরে লোভা নদীর বিভিন্ন ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ ও উপ-সহকারী প্রকৌশলী মো. শওকত উজ্জামান।

পরিদর্শনকালে তাদের সঙ্গে উপস্থিত ছিলেন- তরুণ রাজনীতিবিদ আবুল মনসুর সাজু চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সমাজসেবী ইয়াহইয়া আহমদ, কানাইঘাট উপজেলা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি হাবিব আহমদ, জাতীয় নাগরিক পার্টি সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইউসুফ, মাস্টার শাব্বির আহমদ, ইউপি সদস্য ময়নুল ইসলাম ও সাবেক ইউপি সদস্য কামাল আহমদ, সমাজসেবী মাহবুবুর রহমান, সালেহ আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Manual2 Ad Code

পরিদর্শন শেষে নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, “সম্প্রতি সিলেট-৫ আসনের এমপি মহোদয়ের সঙ্গে নদী ভাঙন নিয়ে আমাদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভার প্রেক্ষিতেই আজ আমরা এই এলাকায় এসেছি। লোভারমুখ বাজার থেকে মুলাগুল বাজার পর্যন্ত নদীর দুই তীরের ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছি এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। ভাঙন রোধে দ্রুত একটি কার্যকর প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।”

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে লোভা নদীর অব্যাহত ভাঙনে তারা চরম দুর্ভোগে রয়েছেন। বিশেষ করে নদীর দুই পাড়ের উর্বর জমি প্রতিনিয়ত নদীগর্ভে বিলীন হচ্ছে। কুকুবাড়ি চর এলাকায় ব্যাপক সবজি চাষাবাদ হয়, যা স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি সিলেটের বিভিন্ন উপজেলায় সরবরাহ করা হয়। নদী ভাঙন অব্যাহত থাকলে কৃষি ও বসতভিটা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

 

Manual1 Ad Code

এসময় স্থানীয়রা দ্রুত স্থায়ী ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং সরেজমিনে এসে পরিস্থিতি পরিদর্শন করায় পাউবো কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com