সিসিক প্রশাসককে পূজা উদযাপন ফ্রন্ট জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির ফুলেল শুভেচ্ছা
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটির পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে কমিটির নেতৃবৃন্দ তাকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি সহ সাধারণ সম্পাদক অনুপ দে, খোকন রঞ্জন দে আহবায়ক জেলা অর্জুন ঘোষ আহবায়ক মহানগর, অ্যাডভোকেট পলাশ চন্দ্র ধর সদস্য সচিব জেলা, উজ্জ্বল রঞ্জন চন্দ সদস্য সচিব মহানগর পূজা উদযাপন ফ্রন্ট, বিশ্বজিত দেব যুগ্ম আহ্বায়ক, শংকর দাস যুগ্ম আহ্বায়ক, সুব্রত দে সুমিত যুগ্ম আহ্বায়ক মহানগর কমিটির।