• সিলেট, রাত ৯:৫৫, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে অ বৈ ধ বালু উত্তোলন বি রো ধী অভিযান, ১৮ বারকি নৌকা কেটে ধ্বং স

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০২৫
সিলেটে অ বৈ ধ বালু উত্তোলন বি রো ধী অভিযান, ১৮ বারকি নৌকা কেটে ধ্বং স

Manual1 Ad Code

সিলেটে অ বৈ ধ বালু উত্তোলন বি রো ধী অভিযান, ১৮ বারকি নৌকা কেটে ধ্বং স

নিউজ ডেস্ক

Manual3 Ad Code

সিলেটে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি বারকি নৌকা ইলেকট্রিক করাত দিয়ে কেটে ধ্বংস করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়।

Manual3 Ad Code

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে রাংপানি নদীর তীরে রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের পাশের একটি বালু ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব। এ সময় উপজেলা প্রশাসনের সঙ্গে অংশ নেন বিজিবির ৪৮ ব্যাটালিয়ন, শ্রীপুর বিওপি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশ।

Manual1 Ad Code

উপসহকারী কমিশনার পলি রানী দেব বলেন, ‘সরকারি নিষেধাজ্ঞা অমান্যকারী এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।’

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com