• সিলেট, রাত ৯:৩০, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

অভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের স র্ত ক বার্তা

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
অভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের স র্ত ক বার্তা

Manual7 Ad Code

অভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের স র্ত ক বার্তা

Manual2 Ad Code

নিউজ ডেস্ক

 

যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অভিবাসী ভিসাধারীদের জন্য ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস নতুন করে সতর্কবার্তা দিয়েছে। সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়া বা করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে ভিসা বাতিলসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগও হারাতে হতে পারে বলে জানিয়েছে তারা।

 

 

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অনভিবাসী ভিসাধারীদের নিজেদের সব ধরনের ব্যয় নিজ দায়িত্বে বহন করার সক্ষমতা থাকতে হবে।

Manual4 Ad Code

বার্তায় আরো বলা হয়েছে, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার করেন বা সেসবের ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

দূতাবাসের সতর্কবার্তায় উল্লেখ করা হয়, এ ধরনের কর্মকাণ্ডের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির বর্তমান ভিসা বাতিল হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তিনি অযোগ্য বিবেচিত হতে পারেন।

এ কারণে যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করা ব্যক্তিদের পর্যাপ্ত আর্থিক প্রস্তুতি নিয়ে যাওয়ার এবং নিজেদের খরচ বহনের সক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

 

Manual7 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com