• সিলেট, সকাল ৯:৩৫, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধ র্ষ ণ স হ হ ত্যা কা ন্ড বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
রাসুল (স.) আদর্শ বাস্তবায়ন ছাড়া শিশু ধ র্ষ ণ স হ হ ত্যা কা ন্ড বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম

Manual8 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়খে চরমোনাই বলেছেন দেশের মানুষের ভাগ্য নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। তিনি বলেন, দেশে যে হারে খুন ধর্ষণ অপহরণ ছিনতাই চাঁদাবাজি বাড়ছে তা উদ্বেগজনক। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা সবাইকে কাঁদিয়েছে। সিলেটের ৪ বছরের শিশু ফাহিমাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। কিন্তু এসব ঘটনা একটা দুইটা নয় অহরহ ঘটনা ঘটছে। ব্ল্যাকমেইলিং এর ঘটনা আতঙ্ক তৈরি করছে। সীমান্তে পুশইন উত্তেজনা এসব সরকারের নতজানু পররাষ্ট্র নীতির বহিঃপ্রকাশ। সীমান্ত হত্যা বন্ধে সরকার কঠোর হতে হবে। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ঢোল, তবলা, ড্যান্স বাধ্যযন্ত্র শেখানো জন্য যে চেষ্টা করছেন তা বন্ধ করতে হবে। অন্যাথায় পূর্বের মতো কঠোন আন্দোলনে নামতে হবো। তিনি আরও বলেন, দেশের মধ্যে হযরত মুহাম্মদ (স.) এর আদর্শ বাস্তবায়ন ছাড়া ধর্ষণ, হত্যা, গুম, খুন বন্ধ করা সম্ভব হবে না।

তিনি বৃহস্পতিবার (১১ জুন) বিকাল ৩টায় নগরীর সারদা হলে সিলেটে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

তিনি বলেন, দেশ রয়েছে ঋণের উপর, অর্থনীতি ভঙ্গূর। এর মধ্যে উচ্চবিলাসী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছে সরকার। এই বাজেটে রেকর্ড পরিমাণ রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার বিপুল অঙ্কের ঘাটতি রয়েছ এ ঘাটতি পূরণে সরকারকে সারাবছর দেশি বিদেশি খাত থেকে ঋণ নিতে হবে। এদিকে উন্নয়ন সংস্থাগুলোর সঙ্গে সম্পর্ক ভালো নয়। অপরদিকে দেশের ব্যাংক খাত বিপর্যস্ত। এই হিসাবে এত উচ্চবিলাসি বাজেট কাম্য নয়। বাজেট ঘোষণার আগেই দুই দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। বিদ্যুতের দামও বাড়ানো হয়েছে। জিনিসপত্রের দাম হু হু করে বাড়তে শুরু করেছে। সব মিলিয়ে দেশের অবস্থা ভালো নয়। দেখবেন সরকার অনেক উন্নয়নের কথা বলবে। কিন্তু চারিত্রিক উন্নয়নের কথা কখনো বলবে না। কারণ এরা চারিত্রিক উন্নয়নে কাজ করে না। আর আমাদের প্রধান কাজ হল মানুষের চারিত্রিক উন্নয়ন সাধন। আমরা মনে করি দেশের মানুষ চারিত্রিক উৎকর্ষে বলিয়ান হবে। আত্মশুদ্ধ একটা জাতি তৈরি হবে। তখনই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। চারিত্রিক গুনে গুণান্বিত একদল কর্মী বাহিনী তৈরি করাই আমাদের লক্ষ্য। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে চরিত্রবান আল্লাহ ভীরু মানুষ তৈরি করার জন্য। যার জন্য দরকার একদল প্রশিক্ষিত দক্ষ চরিত্রবান ত্যাগী নেতৃত্বের। ইসলামী আন্দোলনের সকল স্তরের নেতৃত্বকে সেইভাবে সাজাতে হবে। যারা দেশ জাতি ও মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ থাকবে।

Manual8 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজের সভাপতিত্বে জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন ও জয়েন্ট সেক্রেটারি মুফতি আবু তাহের মিসবাহ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদ, জেলা সভাপতি মুফতী সাঈদ আহমেদ, বক্তব্য রাখেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ সিলেট মহানগর সভাপতি হাফেজ মাওলানা আসাদ উদ্দিন, জাতীয় শিক্ষক ফোরাম মহানগর সভাপতি প্রভাষক বুরহান উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জেলা সভাপতি আলহাজ ফজলুল হক, ইসলামী যুব আন্দোলন সিলেট জেলা সভাপতি মাওলানা বদরুল হক, মহানগর সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি মোহাম্মদ জাকাওয়াত হোসেন প্রমুখ।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com