• সিলেট, রাত ১১:৩২, ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে চিরুণী অ*ভি*যা*ন, দেড়শতাধিকের দণ্ড

admin
প্রকাশিত জুন ১১, ২০২৬
সিলেটে চিরুণী অ*ভি*যা*ন, দেড়শতাধিকের দণ্ড

Manual7 Ad Code

সিলেটে চিরুণী অ*ভি*যা*ন, দেড়শতাধিকের দণ্ড

নিজস্ব প্রতিবেদক

মাদক ও অপরাধমুক্ত নগর গড়ার ঘোষণা দিয়ে চিরুণী অভিযান অব্যাহত রেখেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে চার ঘন্টার চিরুণী অভিযানে ১৫৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়েছে।

 

এছাড়া, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘন্টায় অভিযান চালিয়ে ১৮৬ জনকে গ্রেফতার ও ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

 

সিলেট নগরীকে মাদক ও অপরাধমুক্ত করার ঘোষণা দিয়েছেন এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। এই ঘোষণা বাস্তবায়নের অংশ হিসেবে গেল কয়েক দিন ধরে নগরীতে চারদিনের চিরুণী অভিযান পরিচালিত হচ্ছে। জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পুলিশ এই অভিযান চালাচ্ছে। প্রমাণসহ হাতেনাতে কোন মাদকসেবী, কারবারি, ছিনতাইকারী কিংবা জননিরাপত্তা বিঘ্নকারী আটক হলেই ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে অর্থ কিংবা কারাদণ্ড দেওয়া হচ্ছে।

 

 

Manual2 Ad Code

বুধবার (১০ জুন) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মহানগরীতে চিরুণী অভিযান চালায় পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে ১৫৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দণ্ড দেওয়া হয়। এর মধ্যে কোতোয়ালী থানায় ৩৪ জন, জালালাবাদে ২১ জন, এয়ারপোর্টে ২৬ জন, দক্ষিণ সুরমায় ২৭ জন, মোগলাবাজারে ১৯ জন ও শাহপরাণ থানা এলাকা থেকে ২৭ জনকে আটক করে দণ্ড দেওয়া হয়।

 

Manual2 Ad Code

এদিকে, বৃহস্পতিবার (১১ জুন) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ৩২ ঘন্টায় মহানগরী থেকে ১৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল আলম। এসময়ের মধ্যে ১৭৭টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

 

 

Manual4 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com