• সিলেট, রাত ৮:৩৮, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ‘গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড’র আর্থিক অনুদান প্রদান

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
সিলেটে ‘গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড’র আর্থিক অনুদান প্রদান

Manual7 Ad Code

সিলেটে ‘গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড’র আর্থিক অনুদান প্রদান

Manual4 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

 

বিশেষ শিশুরা সমাজের বোঝা নয় বরং সম্পদে পরিণত করার মাধ্যমে তাদেরকে দেশের কাজে লাগানো যেতে পারে। তাদের অধিকার রয়েছে একজন সাধারণ নাগরিকের মতো সকল সুযোগ-সুবিধা পাওয়ার। এটা কোনো অনুগ্রহ নয় বরং এটা তাদের প্রতি রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। বাংলাদেশে প্রতি ষোলোজনে একজন শিশু বিশেষ চাহিদাসম্পন্ন। সমাজের মূলস্রোতের সাথে একীভূত করে এই বিশেষ শিশুদেরকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে হবে।

 

শুক্রবার বিকেলে গার্ডিয়ান এসোসিয়েশন অব স্পেশাল চাইল্ড এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

Manual1 Ad Code

এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জমির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুমা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মো আবদুর রকিব।

Manual8 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, জালালাবাদ গ্যাসের মহাব্যবস্থাপক প্রকৌশলী নিজাম উদ্দিন, সাংবাদিক আফতাব চৌধুরী, সমাজসেবী খন্দকার মাহবুব হোসেন।

গার্ডিয়ান এসোসিয়েশনের পক্ষে বক্তব্য রাখেন সহসভাপতি আনোয়ার হোসেন এনাম।

অনুষ্ঠানে ১০ জন শিশুকে শিক্ষা উপবৃত্তি এবং ৫ জন শিশুকে চিকিৎসা ভাতা দেওয়া হয়।

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com