• সিলেট, রাত ৮:৩৮, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

Manual7 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের উদ্যোগে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আইন শিক্ষার্থীদের মধ্যে তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, তথ্য প্রাপ্তির আবেদন প্রক্রিয়া সম্পর্কে বাস্তবধর্মী ধারণা প্রদান এবং আইনটির কার্যকর প্রয়োগ ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ নিয়ে বিস্তৃত আলোচনা করার উদ্দেশ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

 

বর্তমান সময়ে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আইনটির বাস্তব প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং ভবিষ্যৎ পেশাগত জীবনে এর ব্যবহারিক দিকগুলো তুলে ধরাই কর্মশালার মূল লক্ষ্য ছিল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শেখ আশরাফুর রহমান, ডিন, স্কুল অব ল’, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এডভোকেট সৈয়দা শিরীন আক্তার, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), সিলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. জেড. আশরাফুল, বিভাগীয় প্রধান, আইন ও বিচার বিভাগ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেট। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, ডিন, বিভাগীয় প্রধান এবং আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

Manual1 Ad Code

 

 

Manual8 Ad Code

এছাড়া কর্মশালার প্রায়োগিক প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন শাহরিয়ার আলম মেহেদী, দলনেতা, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট, সিলেট এবং মো. তারেক মিয়া নবনিযুক্ত দলনেতা, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট, সিলেট।

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ ফজলে ইলাহী বর্তমানে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করছেন। তিনি গবেষণা, মুট কোর্ট, বিতর্ক, কর্মশালা এবং মেন্টরিং কার্যক্রমের পাশাপাশি কেস স্টাডি বিশ্লেষণেও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের মাধ্যমে তিনি শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক আইন শিক্ষা ও ব্যবহারিক জ্ঞান অর্জনে উৎসাহিত করছেন। বিভিন্ন একাডেমিক ও প্রশিক্ষণমূলক কার্যক্রমে তাঁর সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতিকে আরও শক্তিশালী করছে। তাঁর নেতৃত্বে ক্লিনিকের কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়ে উঠছে।

 

 

কর্মশালার বিভিন্ন অধিবেশনে তথ্য অধিকার আইন ২০০৯-এর মৌলিক ধারণা, আইনি কাঠামো, তথ্য প্রাপ্তির আবেদন পদ্ধতি, বাস্তব কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অংশগ্রহণকারীদের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা কেবল আইনটির তাত্ত্বিক দিকই নয়, বরং বাস্তব জীবনে এর কার্যকর প্রয়োগ সম্পর্কেও স্পষ্ট ধারণা লাভ করে।

বক্তারা বলেন, তথ্য অধিকার আইন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অন্যতম গুরুত্বপূর্ণ আইন। এটি সঠিকভাবে প্রয়োগ করা গেলে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পায় এবং নাগরিকদের অধিকার আরও সুসংহত হয়।

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক আইন শিক্ষার্থীদের বাস্তবমুখী আইনি শিক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত একটি গুরুত্বপূর্ণ একাডেমিক ও ব্যবহারিক প্ল্যাটফর্ম। বর্তমান যুগে আইনশিক্ষা কেবল পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং বাস্তব জীবনের সমস্যা বিশ্লেষণ, আইন প্রয়োগের কৌশল, মানবাধিকার সুরক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একজন দক্ষ ও দায়িত্বশীল আইনজ্ঞ হিসেবে গড়ে ওঠা অত্যন্ত প্রয়োজনীয়। সেই লক্ষ্যকে সামনে রেখে মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিক শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ প্রদান করে আসছে।

 

 

মেট্রোপলিটন ইউনিভার্সিটি ল’ ক্লিনিকের অগ্রগতির পথে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী-এর দূরদর্শী নেতৃত্ব, অনুপ্রেরণা ও অব্যাহত সহায়তা। পাশাপাশি বিভাগের শিক্ষকবৃন্দের দিকনির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলেছে।

 

ল’ ক্লিনিকের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের আইন পেশার বাস্তব পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলা এবং তাদের মধ্যে পেশাগত নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলা। ক্লিনিকের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন আইনি সমস্যা বিশ্লেষণ, আইনগত পরামর্শ প্রদান পদ্ধতি, আইনি নথি প্রস্তুতকরণ, গবেষণা কার্যক্রম এবং আইন সম্পর।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com