• সিলেট, রাত ১:৫৭, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল যুবকের

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল যুবকের

Manual3 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণ গেল যুবকের

Manual5 Ad Code

মাধবপুর প্রতিনিধি

 

সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

 

নিহত ওই যুবক ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডরমন্ডল গ্রামের ফিরোজ মিয়ার ছেলে জাহির মিয়া (৩৫)।

Manual2 Ad Code

 

জানা গেছে, সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাদশা গেইট এলাকায় ঢাকাগামী মামুন পরিবহনের একটি বাস সজোরে এসে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তখন মোটরসাইকেল চালক জাহির পড়ে যান এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com