• সিলেট, রাত ৮:৩৮, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট অনলাইন জু য়া চ ক্রে র ৯ সদস্য পাকড়াও

admin
প্রকাশিত জুন ১৯, ২০২৬
সিলেট অনলাইন জু য়া চ ক্রে র ৯ সদস্য পাকড়াও

Manual5 Ad Code

সিলেট অনলাইন জু য়া চ ক্রে র ৯ সদস্য পাকড়াও

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

সিলেটে অনলাইন জুয়া চক্রের আস্তায় হানা দিয়েছে র‌্যাব। এসময় চক্রের ৯জন সদস্যকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৮ জুন) কোতয়ালী থানাধীন কাজির বাজার মোগলটুলা এলাকায় এ অভিযান চালানো হয়।

 

Manual6 Ad Code

এ ঘটনায় র‌্যাব কোতোয়ালি থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছে। শুক্রবার (১৯ জুন) দুপুরে এসব তথ্য জানায় র‌্যাব। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হচ্ছে, কোতোয়ালি থানাধীন পশ্চিম কাজীরবাজার এলাকার মৃত আলতাফ হোসেনের ছেলে জীবন আহমদ (৩২), একই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সুমন মিয়া (২৭), সুনামগঞ্জের তাহিরপুর থানাধীন কাওকান্দি গ্রামের মৃত আশরাফুল মিয়ার ছেলে জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০), পশ্চিম কাজীরবাজারের শাহীন মিয়ার ছেলে সানি (২২), একই এলাকার মুক্তার খাঁনের ছেলে ইমন খাঁন বাদল (২২), সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের আব্দুর শহিদের ছেলে আজিজুর রহমান (৪৪), সুনামগঞ্জ সদর থানার নতুন পৈন্দা গ্রামের মৃত রশিদ আলীর ছেলে নমিরুল ইসলাম (৪২), দক্ষিণ সুরমার সদরখলা এলাকার মৃত মনমোহন দেবনাথের ছেলে মধু দেবনাথ (৫৫) ও ময়মনসিংহ জেলার গোবরাকুড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মমিনুল (৪৫)।

 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে ১০ টাকায় ৮শত টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় অংশ গ্রহণ করিয়ে তারা কমিশন লাভ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া যায়।

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com