• সিলেট, ভোর ৫:৩৫, ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

admin
প্রকাশিত জুন ২৩, ২০২৬
দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি

Manual6 Ad Code

ফাইল ছবি

Manual2 Ad Code

 

Manual6 Ad Code

দেশে ফিরেছেন ৬৩ হাজার ৭৮৩ জন হাজি
বাসস

 

 

পবিত্র হজ পালন শেষে এ পর্যন্ত ৬৩ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার হজ অফিসের একজন কর্মকর্তা জানান, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে মোট ১৬৪টি ফিরতি ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৮৪টি, সৌদিয়া এয়ারলাইন্স ৫৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২২টি ফ্লাইট পরিচালনা করে।

Manual5 Ad Code

হজ অফিসের তথ্য অনুযায়ী, ১৬৪টি ফ্লাইটের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৯ জন এবং বেসরকারি ট্রাভেল অ্যাজেন্সির অধীনে ৫৯ হাজার ৪৬৪ জন হাজি দেশে ফিরেছেন। বাকি হাজিরা নির্ধারিত বিমান সংস্থাগুলোর মাধ্যমে পর্যায়ক্রমে দেশে ফিরবেন।

এ বছর হজের মৌসুমে সৌদি আরবে ৩৬ জন পুরুষ এবং ১৮ জন নারীসহ মোট ৫৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়। তাদের মধ্যে মক্কায় ৩৭ জন, মদিনায় ১৬ জন এবং জেদ্দায় একজন মৃত্যুবরণ করেন।

Manual6 Ad Code

প্রসঙ্গত, গত ১৮ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে এবারের হজ পরিবহন কার্যক্রম শুরু হয় এবং ২১ মে শেষ প্রাক হজ ফ্লাইট সম্পন্ন হয়। ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজের আনুষ্ঠানিকতা শেষে ৩০ মে থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com