সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পুরস্কার বিতরণ
অনলাইন ডেস্ক
বর্ণাঢ্য আয়োজনে ম্যাগাজিন প্রকাশনা অনুষ্ঠান করলো সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। এছাড়া বৃত্তি পরীক্ষার পুরস্কারও বিতরণ করা হয় অনুষ্ঠানে।
শনিবার সকাল ১১ টায় নগরীর ঐতিহ্যবাহী মুসলিম সাহিত্য সংসদ ভবনের সুলেমান হলে সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান মুরাদ, দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান ও শিক্ষিকা রেখা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রফেসর ড. মোহাম্মদ আলিমুল ইসলাম।
সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি, মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্ব এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের উপ-পরিচালক ড. মোহাম্মদ আব্দুল কাদির।
মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ মেডিসিনের প্রফেসর ডক্টর মোহাম্মদ মোক্তার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ, প্রফেসর ড. মো. হাসমত উল্লাহ ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক, মো. মোস্তাফিজুর রহমান।
এছাড়া বক্তব্য রাখেন অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক, মোহাম্মদ মাশুক মিয়া ও ম্যাগাজিন কমিটির আহ্বায়ক এমদাদুল হক মিলন।
পবিত্র কোরআন তেলাওয়াত করে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী মো. সামী ও গীতা পাঠ করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী শিমলা মুন্ডা। অভিভাবকদের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন, কাজল চন্দ্র দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতিবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, প্রিন্সিপাল, পরিচালক, প্রধান শিক্ষকগণ ছাড়াও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ, এবং সিলেট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের শুভাকাঙ্ক্ষী বৃন্দ।