• সিলেট, রাত ৪:৩৮, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খালেদা জিয়া আমাদের সালামের জবাব দিয়েছেন : মির্জা আব্বাস

admin
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৫
খালেদা জিয়া আমাদের সালামের জবাব দিয়েছেন : মির্জা আব্বাস

Manual2 Ad Code

খালেদা জিয়া আমাদের সালামের জবাব দিয়েছেন : মির্জা আব্বাস
খালেদা জিয়া আমাদের সালামের জবাব দিয়েছেন : মির্জা আব্বাস

অনলাইন ডেস্ক

 

হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়া ব্যক্তিদের তিনি চিনতে পারছেন। তাকে সালাম দিলে সালামের জবাব দিচ্ছেন। তবে তার অবস্থা স্থিতিশীল নয়।

শুক্রবার রাত দেড়টার পর এসব কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। হাসপাতাল থেকে বের হয়ে তার শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাস।

তিনি বলেন, যে অত্যাচারটা উনার (খালেদা জিয়া) ওপর হয়েছে বিগত সরকারের সময়, তার রেজাল্ট (ফলাফল) আমরা এখন পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন তাকে এই ভালো থাকে, এই খারাপ (অসুস্থ) থাকেন, এই ভালো থাকেন, এই খারাপ থাকেন। উনি (খালেদা জিয়া) এই মুহূর্তে, আমি পারসোনালি (ব্যক্তিগতভাবে) মনে করতেছি, এই মুহূর্তে উনি স্ট্যাবল (স্থিতিশীল) নন। আরও একটু ইমপ্রুভড (উন্নত) চিকিৎসা পেলে হয়ত ভালো হবেন, ভালো থাকতে পারেন।

বিএনপি চেয়ারপারসন সুস্থতার জন্য সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কাজ করবেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, শি ইজ নট পারফেক্টলি অলরাইট (তিনি পরিপূর্ণভাবে সুস্থ নন), হয়ত রিকভারি হতেও পারে, ইনশাআল্লাহ।

হাসপাতালের ভেতরের অভিজ্ঞতা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, আমরা দূরত্ব বজায় রেখে উনার সঙ্গে কথা বলার চেষ্টা করছি শুধু। উনি আমাদের চিনতে পেরেছেন এবং আমরা সালাম দিয়েছি, উনি রিপ্লাইও (জবাব) দিয়েছেন।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান জানান, মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার (খালেদা জিয়া) সর্বশেষ অবস্থা পর্যালোচনা করেছে এবং যা যা করা দরকার, তারা ব্যবস্থা গ্রহণ করছে।

Manual8 Ad Code

দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গঠিত মেডিক্যাল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা দেওয়া হচ্ছে । চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে শুক্রবার দুপুরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’ বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

Manual1 Ad Code

এ ছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে শুক্রবার এভারকেয়ার হাসপাতালে যান অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

Manual1 Ad Code

বিডি প্রতিদিন

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com