• সিলেট, রাত ৯:০৬, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

admin
প্রকাশিত জুন ২৭, ২০২৬
মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের বিকল্প নেই

Manual7 Ad Code

সিলেটে মাতৃস্বাস্থ্য, নবজাতকের স্বাস্থ্য এবং প্রজননস্বাস্থ্য সেবার মানোন্নয়নের মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে দক্ষ মিডওয়াইফদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরতে সিলেটে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) সিলেটের খাদিমপাড়াস্থ এফআইভিডিবি মিডওয়াইফারি ইনস্টিটিউটের হলরুমে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে মিডওয়াইফদের ভূমিকা’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়
যুক্তরাজ্যের কিল ইউনিভার্সিটি এবং ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে। ব্রিটিশ কাউন্সিলের অর্থায়নে পরিচালিত ট্রান্সন্যাশনাল এডুকেশন (টিএনই) অংশীদারত্ব কর্মসূচির আওতায় অনুষ্ঠিত এ কর্মশালায় স্বাস্থ্যখাতের সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার স্বাস্থ্য-সংশ্লিষ্ট লক্ষ্য অর্জনে দক্ষ ও প্রশিক্ষিত মিডওয়াইফদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। “মা ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় দক্ষ মিডওয়াইফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও স্বাভাবিক প্রসব নিশ্চিত করতে হলে মিডওয়াইফদের আধুনিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা এবং মানসম্মত সেবা প্রদানের সক্ষমতা অর্জন করতে হবে। দক্ষ মিডওয়াইফই মাতৃ ও নবজাতকের মৃত্যুহার কমাতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এ লক্ষ্য অর্জনে নিয়মিত প্রশিক্ষণ, পেশাগত দক্ষতার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
এ জন্য তাদের পেশাগত সক্ষমতা বৃদ্ধি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রমাণভিত্তিক সেবাচর্চা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় প্রেজেন্টেশন প্রদান করেন, কীল ইউনিভার্সিটির ইউকে’র সিনিয়র ডেপুটি ডিরেক্টর অব এডুকেশন এবং ফেলোও ডা. নাজিম আলী ও এফআইভিডিবির লাইভলীহুড ইনভেন্সমেন্ট প্রোগ্রাম ডিরেক্টর মো. ফাহিম সারওয়াত।

Manual2 Ad Code

দ্বিতীয় পর্বে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ধাত্রীদের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে আলোচনার সূচনা করেন ডা. আমিনুর রহমান শাহীন। অন্যান্যদের মধ্যে আচোলনা করেন, রেডক্রিসেন্ট নাসিং কলেজের পিন্সিপাল রেনুয়ারা আক্তার, আল আমীন নাসিং কলেজের প্রিন্সিপাল শিউলী আক্তার, সীমান্তিক কলেজের প্রিন্সিপাল পিংকী চৌধুরী, সিলেট নাসিং কলেজের ইন্সট্রক্টর রোকেয়া খাতুন, বাংলাদেশ মিডওয়াফারী সোসাইটি জেনারেল সেক্রেটারী হাসনা আক্তার। লার্নিং মেথড উপস্থাপন করেন, কোর্স কো-অর্ডিনেটর শারমিন বেগম, ইন্সট্রক্টর কণা নাথ রায়, মনিকা দাস, মিডওয়াইফারী ইন্সট্রক্টর প্রনামিকা তাতী।
কর্মশালায় অতিতি হসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিলেটের উপ-পরিচালক মো. নিয়াজুর রহমান, সহকারী পরিচালক আবুল মনসুর আসজাদ, আইসি ডিডিআরবি বিজ্ঞানী ডা. আমিনুর রহমান, এফআইভিডিবির আইএফএসপির ডিরেক্টর রুহেল কবীর। উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার মো. আশফাক হোসেন, প্রিন্সিপাল ইলা রানী দেব, এফআইভিডিবির প্রকল্প সমন্বয়কারী আবু বকর শিকদার।
আয়োজকরা জানান, কিল ইউনিভার্সিটি ও এফআইভিডিবির এই যৌথ উদ্যোগ দেশে মিডওয়াইফারি শিক্ষা, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি কর্মশালাটি সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি করেছে এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।

Manual7 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com