• সিলেট, সন্ধ্যা ৭:৫৯, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় বিশেষ আইনি ব্যবস্থা নেবে বিএনপি’

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
‘ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় বিশেষ আইনি ব্যবস্থা নেবে বিএনপি’

Manual8 Ad Code

‘ক্ষমতায় গেলে সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় বিশেষ আইনি ব্যবস্থা নেবে বিএনপি’

অনলাইন ডেস্ক

 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা-২ আসনের ধানের শীষ প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, আওয়ামী শাসনামলে সংখ্যালঘু এবং হিন্দুদের সম্পত্তি ও বাড়িঘর হাতিয়ে নেওয়া হয়েছে। ওই সময় হিন্দু সম্প্রদায়কে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের আবেগ নিয়ে রাজনীতি করা হয়েছে। বিএনপির আমলে হিন্দু ভাই বোনেরা ভালো ছিলেন এবং আগামী দিনেও ভালো থাকবেন।

শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জের মালঞ্চ এলাকায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান, আওয়ামী লীগ শাসনামলে সংখ্যালঘুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক হিন্দু পরিবার তাদের জমি-বাড়ি হারিয়েছে, বাড়ি-ঘর দখল হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। সংখ্যালঘুদের সম্পত্তি রক্ষায় বিশেষ আইনি ব্যবস্থা নেওয়া হবে। দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে এসব নির্যাতন বন্ধ হবে।

Manual5 Ad Code

তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তিগুলো ভোটের বিনিময়ে জান্নাত বিক্রির মতো ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করছে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সুবিধার জন্য গ্যাস সরবরাহসহ মৌলিক সেবা কার্যক্রম পুরোদমে চালু করা হবে। বিএনপি জনগণের সেবক হিসেবে কাজ করতে চায় এবং বিএনপি ক্ষমতায় গেলে কেরানীগঞ্জকে আধুনিক শহরে রূপান্তর করা হবে।

Manual4 Ad Code

অনুষ্ঠানে শ্রী দুলাল চন্দ্র দাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের লোকজন।

Manual5 Ad Code

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com