• সিলেট, দুপুর ১:০৮, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, বিজ্ঞপ্তি প্রকাশ

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০২৫
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, বিজ্ঞপ্তি প্রকাশ

Manual8 Ad Code

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে, বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে কমিশনের পক্ষ থেকে শনিবার (২৯ নভেম্বর) একটি বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ভোটারদের সামনে গণভোটে উপস্থাপন করা হবে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫-সংক্রান্ত একটি নির্দিষ্ট প্রশ্ন। ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ বিকল্পের মধ্যে একটিকে বেছে নেবেন। গণভোটের প্রশ্নে বলা হবে: `আপনি কি জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবসমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন?’

বিজ্ঞপ্তিতে নির্ধারিত মূল প্রস্তাবগুলো হলো:

Manual5 Ad Code

১. নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশনসহ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার মাধ্যমে গঠন করা হবে।

Manual6 Ad Code

২. আগামী জাতীয় সংসদ দুই কক্ষ বিশিষ্ট হবে, উচ্চকক্ষে ১০০ সদস্য থাকবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন প্রয়োজন হবে।

৩. সংসদে নারী প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ জুলাই সনদে বর্ণিত ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে।

Manual8 Ad Code

৪. রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতির অনুযায়ী জুলাই জাতীয় সনদে বর্ণিত অন্যান্য সংস্কারও কার্যকর করবে।

Manual6 Ad Code

ইসি জানিয়েছে, নির্বাচনে অংশ নেওয়া প্রতিটি ভোটার এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের প্রতি নিজের মতামত প্রকাশ করতে পারবেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com