• সিলেট, সকাল ৯:৩৪, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারকে ঘর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারকে ঘর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন

Manual3 Ad Code

প্রয়াত সাংবাদিক হারুন রশিদের স্মরণে অসহায় পরিবারকে ঘর নির্মাণে ভিত্তিপ্রস্থর স্থাপন

ওসমানীনগর প্রতিনিধি

Manual5 Ad Code

দৈনিক যায়যায়দিন এর ওসমানীনগর প্রতিনিধি ও ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রয়াত সাংবাদিক হারুন রশিদের আত্মার মাগফিরাত কামনায় যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে সাড়ে ৫ লক্ষ টাকা ব্যায়ে সিলেটের ওসমানীনগরে শারীরিক প্রতিবন্ধী কাওছার আহমদের অসহায় পরিবারের জন্য একটি পাকা ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভি-এর অর্থায়নে এটি ২৭ তম প্রকল্প।

Manual3 Ad Code

শনিবার (১৮ জুলাই) উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামে শারিরিক প্রতিবন্ধি কাওছার আহমদের বাড়িতে আয়োজিত ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির বাংলাদেশ প্রতিনিধি মামুনুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিজয় টিভির জেলা প্রতিনিধি সাইফুর রহমান।

Manual8 Ad Code

বক্তব্য রাখেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরীফ আহমদ চৌধুরী, ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়সল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, তাজপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শহিদ আহমদ, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, ইউপি সদস্য এম রুম্মান আহমদ নোমান, ্রয়াত সাংবাদিক হারুন রশিদের সহোদর মাছুম আহমদসহ অনেকেই।

এসময় বক্তারা বলেন, সাংবাদিক হারুন রশিদ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নানা উন্নয়নমূলক ও মানবিক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। প্রয়াত সাংবাদিক হারুন রশিদ তাঁর সততা, নিষ্ঠা ও মানবিক কর্মকান্ডের জন্য এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধাভরে স্মরণীয়। তাঁর স্মৃতিকে ধারণ করে অসহায় মানুষের কল্যাণে নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির এ ধরনের মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। যুক্তরাজ্য ভিত্তিক সেচ্ছাসেবী নেসার্স ট্রাস্ট ও এশিয়ান ইউকে টিভির মানবকল্যানে এসব কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান তারা।

Manual6 Ad Code

ভিত্তিপ্রস্থর স্থাপন শেষে প্রায়াত হারুন রশিদের রুহের মাগফেরাত ও সংগঠনের সমৃদ্ধ কামনায় দোয়া পরিচালনা করেন মিরারগাঁও জামে মসজিদের সাবেক ইমাম লুকমান আহমদ। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, সমাজসেবী, গন্যমান্য ব্যক্তিবর্গসহ সংগঠনের বাংলাদেশ শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com