• সিলেট, রাত ৪:৪১, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাট-জকিগঞ্জে প্রথম সফরে শাম্মী

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
কানাইঘাট-জকিগঞ্জে প্রথম সফরে শাম্মী

Manual8 Ad Code

কানাইঘাট-জকিগঞ্জে প্রথম সফরে শাম্মী

Manual5 Ad Code

কানাইঘাট প্রতিনিধি

 

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২২-এর সদস্য এবং সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) সংসদীয় আসনের উন্নয়ন তদারকি ও রাজনৈতিক সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মোছাম্মাৎ শাম্মী আক্তার দুই দিনের সফরে কানাইঘাট ও জকিগঞ্জে এসেছেন।

 

সিলেট-৫ আসনের দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম কানাইঘাট-জকিগঞ্জ সফর। এ সফরকে ঘিরে দুই উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। স্থানীয় নেতাকর্মীরা সফরকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।

 

Manual7 Ad Code

তিনি শনিবার জকিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

Manual5 Ad Code

পরদিন রবিবার বাদ জোহর তিনি কানাইঘাটের আজিজ কনভেনশন হলে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর বিকেল ৩টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণ করবেন।

Manual4 Ad Code

 

বিএনপি নেতাকর্মীদের প্রত্যাশা, শাম্মী আক্তারের এ সফরের মাধ্যমে সিলেট-৫ সংসদীয় আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। একই সঙ্গে উন্নয়ন কার্যক্রম, রাজনৈতিক সমন্বয় এবং স্থানীয় বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে কার্যকর আলোচনা হবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com