• সিলেট, সকাল ১১:২৮, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রথযাত্রায় চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
রথযাত্রায় চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

Manual1 Ad Code

রথযাত্রায় চা-বাগানের শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

রথযাত্রা উৎসব উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সন্ধ্যা ৭টায় রথযাত্রার তৃতীয় দিনের অনুষ্ঠানে এ সনদ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী।

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শ্রীমদ্ভগবদ্গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানবজীবনের সর্বাঙ্গীন কল্যাণ, নৈতিক চরিত্র গঠন ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পথপ্রদর্শক। তিনি শিক্ষার্থীদের নিয়মিত গীতা অধ্যয়ন এবং এর শিক্ষা বাস্তব জীবনে অনুসরণের আহ্বান জানান। তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীরা আনন্দিত ও উৎসাহিত হয়।

স্বাগত বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের বিভাগীয় সম্পাদক পুরুষোত্তম কৃষ্ণ দাস।

Manual4 Ad Code

 

প্রধান অতিথির বক্তব্য দেন ইসকন সিলেট বিভাগীয় কমিটির দুর্যোগ, ত্রাণ ও সমাজসেবা বিভাগের সম্পাদক বুদ্ধি গৌর দাস অধিকারী। তিনি বলেন, “শ্রীমদ্ভগবদ্গীতা মানুষের জীবনের ম্যানুয়াল। গীতার নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করলে জীবন সার্থক ও কল্যাণময় হয়।”

Manual4 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভক্তকল্যাণ ও আদিবাসী বিভাগের জেলা পরিচালক এবং ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের পরিচালক সিদ্ধ মাধব দাস, ভক্তিবেদান্ত ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ পদ্মলোচন শ্যাম দাসসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

পরে সিলেট জেলার বিভিন্ন চা-বাগানের সরতত্ত্ব শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সবশেষে উপস্থিত সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

 

আগামীকাল (১৯ জুলাই, রবিবার) রথযাত্রা উৎসবের চতুর্থ দিনের কর্মসূচিতে সন্ধ্যা থেকে ধর্মীয় আলোচনা ও রাত ৮টায় নামহট্ট বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে বিভাগীয় কমিশনার প্রধান অতিথি এবং সিলেটের জেলা প্রশাসক (ডিসি) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com