• সিলেট, সকাল ৮:৫৩, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কাজীটুলা থেকে সাত-সকালে গ্রে ফ তা র ৩

admin
প্রকাশিত জুলাই ১৮, ২০২৬
সিলেটের কাজীটুলা থেকে সাত-সকালে গ্রে ফ তা র ৩

Manual3 Ad Code

সিলেটের কাজীটুলা থেকে সাত-সকালে গ্রে ফ তা র ৩

নিজস্ব প্রতিবেদক

 

সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ভারতীয় অবৈধ নেসলে্ কিটক্যাট চকলেটসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় চোরাইপণ্য পরিবহণের দায়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আটক করা হয়।

Manual4 Ad Code

 

শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে মহানগরীর কাজীটুলা এলাকায় অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

 

Manual6 Ad Code

গ্রেফতারকৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পোস্ট-বালুন্দা পুতখালি এলাকার আবুল হোসেনে ছেলে মো. আলমগীর হোসেন (৪৩), গাজীপুর জেলার কালিয়াপুর এলাকার ফুলবাড়িয়া থানার মুথাপাড়া এলাকার মৃত সাদেক আলী সরকারের ছেলে মো. মহর আলী সরকার (৪৫) ও ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার সাচ্চাপুর এলাকার মৃত আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ আলী (৫৫)।

 

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুলাই) আনুমানিক সকাল সোয়া ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ নগরীর কাজীটুলা জামে মসজিদের সামনে পাকাঁ রাস্তার উপর অভিযান পরিচালনা করে একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজিঃ নং-সিলেট থ-১২-৯৪৯৩) অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় সিএনজি চালিত অটোরিকশায় তল্লাশী চালিয়ে ৫ হাজার ১৭৫ পিস ভারতীয় অবৈধ নেসলে্ কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়। এসয়ম ৩জনকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত নেসলে্ কিটক্যাট চকলেটের আনুমানিক মূল্য ৩ লাখ ৩৭ হাজার টাকা।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২০, তারিখ-১৬/০৭/২০২৬খ্রি. ধারা-25B(1)(B)/25D The Special Powers Act-1974 রুজু হয়। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com