• সিলেট, রাত ৯:২৮, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে মোবাইলে যে কাজ করতেন তারা ৪জন

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
সিলেটে মোবাইলে যে কাজ করতেন তারা ৪জন

Manual6 Ad Code

সিলেটে মোবাইলে যে কাজ করতেন তারা ৪জন

নিজস্ব প্রতিবেদক

 

Manual6 Ad Code

সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শনিবার (২৫ জুলাই) রাত পৌণে ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন- দীপ্ত পাল (২১), অজয় কল (২৬), পাপলু তন্তুবায় (২৬) ও অন্তর নায়েক (২০)। তাদের সবার বাড়ি সিলেটের খাদিম চা বাগান এলাকায়।

Manual4 Ad Code

 

র‌্যাব-৯ জানায়, র‌্যাব-৯, সদর কোম্পানী, সিলেটের একটি আভিযানিক দল সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ৩৩নং ওয়ার্ডের খাদিম চৌমুহনী পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, BD222.COM, Shillong Teer, Night Teer, Juwai Teer-সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে অনলাইন জুয়া খেলতেন। তাদের কাছ থেকে জুয়া পরিচালনায় ব্যবহৃত চারটি স্মার্টফোন জব্দ করা হয়েছে। মোবাইল ফোনগুলো পরীক্ষা করে অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন আলামত পাওয়া গেছে।

Manual5 Ad Code

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিগণ ও জব্দকৃত আলামত এসএমপি সিলেট এর শাহপরাণ (রহঃ) থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।’

 

 

সিলেটভিউ২৪ডটকম

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com