• সিলেট, রাত ৮:৩০, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মৌলভীবাজারে সড়কে দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল আলীর, আ হ ত ৩

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৬
মৌলভীবাজারে সড়কে দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল আলীর, আ হ ত ৩

Manual4 Ad Code

মৌলভীবাজারে সড়কে দু*র্ঘ*ট*নায় প্রাণ গেল আলীর, আ হ ত ৩

জুড়ী প্রতিনিধি

 

Manual3 Ad Code

মৌলভীবাজারের জুড়ী-বড়লেখা সড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

Manual8 Ad Code

রবিবার (২৬ জুলাই) দুপুরে জুড়ী-বড়লেখা সড়কের হাতলিয়া এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত আলী হোসেন জুড়ী উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুল গ্রামের সোয়াব উদ্দিনের ছেলে।

গুরুতর আহত ৩ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Manual4 Ad Code

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়- অকুস্থলে দুই দিক থেকে দ্রুত গতিতে আসা পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন এবং গুরুত্বর আহত ৩ জনকে সিলেট প্রেরণ করেন।

 

Manual6 Ad Code

জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজনকে মৃত ঘোষণা করা হয়েছে। কয়েকজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

 

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com