• সিলেট, রাত ১১:১৮, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পচা মাংস বিক্রি, অতঃপর…

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
সিলেটে পচা মাংস বিক্রি, অতঃপর…

Manual3 Ad Code

সিলেটে পচা মাংস বিক্রি, অতঃপর…

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের জৈন্তাপুর বাজারে গরুর পচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো.মনিরুল ইসলাম।

 

Manual2 Ad Code

তিনি জানান, সিলেটের নিজপাট ইউনিয়নের জৈন্তাপুর বাজারে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় বাজারে গরুর পচা মাংস বিক্রির অপরাধে মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এর ২৪(১) ধারায় এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

 

Manual2 Ad Code

অভিযান শেষে তিনি বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে সংশ্লিষ্ট এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত পরিচালিত হবে। সকল ব্যবসায়ীকে আইন মেনে স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্যপণ্য বিক্রির আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভোক্তাদের স্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com