• সিলেট, ভোর ৫:৪৮, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে যে কারণে ২ প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জ রি মা না

admin
প্রকাশিত আগস্ট ২, ২০২৬
সিলেটে যে কারণে ২ প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জ রি মা না

Manual8 Ad Code

সিলেটে যে কারণে ২ প্রতিষ্ঠানকে বড় অঙ্কের জরিমানা

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ সিগারেট বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে প্রায় দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। রবিবার (২ আগস্ট) বিকাল আনুমানিক ৩টার দিকে জেলা প্রশাসনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

 

অভিযানের নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব এবং সহকারী কমিশনার জুয়েল উদ্দিন।

 

জানা যায়, রবিবার (২ আগস্ট) সিলেট মহানগরীর শাহপরান (রহ.) থানাধীন মাজার গেইট এলাকায় সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীবের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এসময় কল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের অপরাধে বালাজি স্টোর নামক দোকানে বিভিন্ন অননুমোদিত সিগারেট ও ভারতীয় অবৈধ মজুদ ও বিক্রির অপরাধে ৫০ হাজারটাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Manual8 Ad Code

 

একই সময়ে মহানগরীর আম্বরখানা এলাকায় সহকারী কমিশনার জুয়েল উদ্দিনের নেতৃত্বে আরেকটি অভিযান পরিচালিত হয়। এসময় একই অপরাধে ফরিদ স্টোরকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) ও আনসার বাহিনীর সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

 

Manual7 Ad Code

জেলা প্রশাসন জানায়, রবিবার (২ আগস্ট) জেলা প্রশাসনের নেতৃত্বে দেওয়া অভিযানে প্রায় ২০০ পেকেটে দেশি-বিদেশি প্রায় ৮ হাজার সিগারেট জব্দ করা হয়। এবং এই সময় ১ হাজার ২৭৪টি নকল প্যাকেট উদ্ধার করা হয়। অভিযানে ১,২৭৪ প্যাকেট নকল এবং প্রায় ৮,০০০ শলাকা অবৈধ সিগারেট জব্দ করা হয়। ভারতীয় অবৈধ সিগারেটের মধ্যে রয়েছে মণ্ড সিগারেট, ওরিস সিগারেট, প্রেটরন সিগারেট। আবার অন্যদিকে অননুমোদিত দেশি সিগারেটের মধ্যে রয়েছে পার্টনার সিগারেট, মনস্টার সিগারেট, প্রাইম সিগারেট ও গুরু সিগারেট।

 

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার তানভীর হোসাইন সজীব বলেন, ‘সিলেটের শাহপরান ও আম্বরখানা এলাকায় পরিচালিত পৃথক মোবাইল কোর্ট অভিযানে নকল ও অবৈধ সিগারেট বিক্রয়, মজুদ এবং তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে ৩টি মামলায় মোট ১ লাখ ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।’

Manual5 Ad Code

 

 

তিনি আরও বলেন, ‘ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। সকল ব্যবসায়ীকে আইন মেনে ব্যবসা পরিচালনা করার পাশাপাশি ভেজাল ও অবৈধ পণ্য বিক্রয় ও মজুদ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।’

 

 

Manual2 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com