• সিলেট, দুপুর ১:১০, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

এত সাহস অ প রা ধী দে র : কোম্পানীগঞ্জে শাহআরেফিন টিলায় অ ভি যা ন

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
এত সাহস অ প রা ধী দে র : কোম্পানীগঞ্জে শাহআরেফিন টিলায় অ ভি যা ন

Manual3 Ad Code

এত সাহস অ প রা ধী দে র : কোম্পানীগঞ্জে শাহআরেফিন টিলায় অ ভি যা ন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহআরেফিন টিলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন ঠেকাতে টাস্কফোর্সের ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে পাথর উত্তোলনের সঙ্গে জড়িত একজনকে চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

 

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি- কালাম হোসেন (৩৯)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়নের ছনবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে। অভিযান চলাকালে অবৈধ পাথর উত্তোলনে ব্যবহৃত প্রায় ৫০০ ফুট পাইপ, ২টি ট্রলি ও ৫টি মেশিন ধ্বংস করে টাস্কফোর্স।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ তালুকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

 

Manual1 Ad Code

শাহআরপিন টিলায় টাস্কফোর্সের এ অভিযানের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়েছে। অবৈধভাবে প্রাকৃতিক সম্পদ লুটকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com