• সিলেট, সন্ধ্যা ৭:৩১, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে: এমপি লুনা

admin
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬
এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে: এমপি লুনা

Manual8 Ad Code

এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে: এমপি লুনা

নিজস্ব প্রতিবেদক

 

Manual3 Ad Code

আমাদের সম্পদ সীমিত, তাই ওই সীমিত সম্পদ দিয়েই পর্যায়ক্রমে এলাকার সার্বিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।

তিনি বলেন, গত ১৭ বছরে সমস্যার পাহাড় জমে আছে। এসব সমস্যা মাত্র পাঁচ বছরে সম্পূর্ণ সমাধান করা সম্ভব নয়। তবে আমি আপনাদের কথা দিচ্ছি—সিলেট-২ আসনের কোনো এলাকা উন্নয়নবঞ্চিত থাকবে না এবং এখানে এম. ইলিয়াস আলীর উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে।

Manual3 Ad Code

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাহসিনা রুশদীর লুনা আরও বলেন, আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেই না। ২০১২ সাল থেকে এই আসনের প্রতিটি এলাকায় আমার বিচরণ রয়েছে, যার ফলে দুই উপজেলার সব সমস্যাই আমার চিহ্নিত করা আছে।

তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়নকাজ ইতোমধ্যে শুরু হয়েছে। গত সাত মাসে প্রতিটি ওয়ার্ডে ছোট-বড় উন্নয়নকাজ সম্পন্ন হয়েছে এবং প্রায় শতাধিক সড়ক সংস্কার প্রকল্পের আওতায় আনা হয়েছে। আগামী পাঁচ বছরে দুই উপজেলার ১৪৪টি ওয়ার্ডেই সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা হবে।

 

Manual8 Ad Code

সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন খাজাঞ্চী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ও স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রহিম আলী।

খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল বশর মো. ফারুকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শহিদ আহমেদ ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সাবেক যুগ্ম সম্পাদক কাওছার খান, যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক তালুকদার গিয়াস উদ্দিন, বর্তমান দপ্তর সম্পাদক আমির উদ্দিন, প্রচার সম্পাদক কয়েছ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা।

বক্তব্য রাখেন খাজাঞ্চী ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি ধনাই মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইছবর আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি লোকমান আহমদ, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আপ্তাব আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিক খান, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ, ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান, খাজাঞ্চী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মাসুক মিয়া।

Manual2 Ad Code

এসময় মতবিনিময় সভায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com