• সিলেট, রাত ৮:২০, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের বি রু দ্ধে অ ভি যা ন

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের বি রু দ্ধে অ ভি যা ন

Manual3 Ad Code

কোম্পানীগঞ্জে বালু উত্তোলনের বি রু দ্ধে অ ভি যা ন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

Manual8 Ad Code

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই সেতুর নিচ থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেছে। সোমবার (১৭ আগস্ট) বেলা ২টায় ধলাই সেতুর নিচে পূর্ব পাড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১২ হাজার ৫০০ ঘনফুট বালু জব্দ করে তাৎক্ষণিক নিলামে বিক্রি করা হয়।

 

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

জানা গেছে, সিলেটের দীর্ঘতম ধলাই সেতুর নিচ থেকে অবাধে চলছে বালু উত্তোলন। এসব বালু সেতুর পূর্ব পাশে নদীর তীরে নিয়ে বিক্রি করা হয়। সেখানের ব্যবসায়ীরা জানিয়েছেন একটি সিন্ডিকেট তাদের কাছ থেকে সপ্তাহে ৫ হাজার টাকা করে নিয়ে থাকে। সিন্ডিকেটের মাধ্যমে বালু কেনা-বেচা হলেও তারা আড়ালে রয়ে যাচ্ছেন। সেতুর দুপাশ থেকে বালু উত্তোলন বন্ধে প্রশাসন প্রায়ই অভিযান পরিচালনা করে।

Manual8 Ad Code

 

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশন (ভূমি) পলাশ তালুকদার বলেন, ‘ধলাই সেতু রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সোমবার সেখান থেকে সাড়ে ১২ হাজার ঘনফুট বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়েছে। রবিবার রাতেও ধলাই সেতুর নিচে অভিযান পরিচালিত হয়েছে। সেতু রক্ষায় এলাকাবাসীকেও সচেতন হতে হবে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com