• সিলেট, রাত ৮:২৪, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

নিয়োগের পর কোষাধ্যক্ষ পদ গ্রহণে অস্বীকৃতি অধ্যাপক আতিকুলের

admin
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬
নিয়োগের পর কোষাধ্যক্ষ পদ গ্রহণে অস্বীকৃতি অধ্যাপক আতিকুলের

Manual6 Ad Code

নিয়োগের পর কোষাধ্যক্ষ পদ গ্রহণে অস্বীকৃতি অধ্যাপক আতিকুলের

নিজস্ব প্রতিবেদক

 

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে যোগ দিতে আগ্রহী নন সদ্য নিয়োগ পাওয়া নতুন কোষাধ্যক্ষ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক। সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে নিয়োগ প্রকাশের পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তাঁর একাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি বিষয়টি উল্লেখ করেন।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া পোস্টটিতে তিনি উল্লেখ করেন, ‘সবাইকে বলছি, দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না। এটি কোনো আনন্দের বিষয় নিয়ে লেখা পোস্ট নয়। আমি আপনাদের আরও জানাতে চাই যে, আমি কোষাধ্যক্ষ হিসেবে এখনো যোগ দিইনি এবং যোগ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি। নানা জটিলতা ও মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাওয়া এবং অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর, আমার মনে হয়-যে কাজটিতে আমি স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করি, সেটাই চালিয়ে যাওয়া শ্রেয়। একজন মানুষ হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটাই করার চেষ্টা করি। ২০০৬ সালে প্রভাষক হিসেবে যে কাজ শুরু করেছিলাম, তা আমি উপভোগ করি। তাই দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না।’

Manual6 Ad Code

 

এই বিষয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক সিলেটভিউকে বলেন, ‘আমি আসলে এই পদ চাই না। এই পদে যোগ দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। আমি একজন অধ্যক্ষ হিসেবে আমার কাজটি করে যেতে চাই।’ তিনি আরও বলেন, ‘আমি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং মন্ত্রণালয়েও চিঠি দিয়েছি এবং ইমেইল পাঠিয়েছি।’

 

মন্ত্রণালয় থেকে আপনাকে বহাল রাখলে আপনি এই পদে থাকবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘জোর করে কিছু হয় না। আমি যেখানে আছি সেটাই ঠিক।’

 

এর আগে সোমবার (১৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজের স্বাক্ষরিত পৃথক কয়েকটি প্রজ্ঞাপনে শাবিপ্রবির প্রো-ভাইস চ্যান্সেলর এবং কোষাধ্যক্ষ পদে রদবদল করা হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম এবং নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জনাব শাহ মো. আতিকুল হক। একই দিনে অপর পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে পূর্বের প্রো-ভাইস চ্যান্সেলর গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনকে স্ব-স্ব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

Manual4 Ad Code

 

 

Manual5 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Manual5 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com