• সিলেট, দুপুর ১২:১৭, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন

admin
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫
কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন

Manual5 Ad Code

কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন

Manual5 Ad Code

 

বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে রোববার বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষণা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারী পদক্ষেণ গ্রহণসহ বিভিন্ন দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

 

Manual1 Ad Code

সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কবি কামাল আহমদ এর পরিচালনায় মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল গফুর, হাফিজ জাবেদ আহমদ, যুব সংগঠক কয়ছর আহমদ, নজরুল ইসলাম, মো. শাহ আলম, বদরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি আরও সমৃদ্ধ হবে। বক্তারা দাবি করেন, সরকারকে দ্রুত সিলেট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার বিস্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। মানববন্ধন শেষে মিছিলসহকারে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com