হ ত্যা করে পলাতক ছিলেন শাহজালাল, গ্রে ফ তা র হলেন সিলেট থেকে
নিজস্ব প্রতিবেদক
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের অভিযানে (র্যাব-৯ ও র্যাব-১৪) সিলেট থেকে ১ জনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রাত পৌণে ১২টার দিকে গোয়াইনঘাটের রাধানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি টাঙ্গাইলের মধুপুর থানার ভবানীটেক এলাকার হাবিবুর রহমানের ছেলে মো. শাহজালাল (২২)।
র্যাব জানায়, ১১ আগস্ট (মঙ্গলবার) রাত আনুমানিক ১০টার দিকে জমি নিয়ে বিরোধের জেরে বিবাদী মোজাম্মেল হক অন্যান্য বিবাদীসহ ভুক্তভোগীকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় আব্দুল হালিমকে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হালিমের ছেলে বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে মধুপুর থানার মামলা নং-১৬, তারিখ: ১৪/০৮/২৬ খিধ., ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০; এর মূলে এজাহারনামীয় ৫নং আসামি শাহজালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম