ছবি: ফাইল ছবি।
সিলেটের কদমতলী থেকে লা শ উদ্ধার করল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
মারা যাওয়া ব্যক্তি দুলাল মিয়া (৪৬)। তিনি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার খিদিরপুর গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাস টার্মিনাল এলাকায় এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম চালায়।
কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ মফিজুর রহমান জানান, ‘ওই ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
সিলেটভিউ২৪ডটকম