• সিলেট, রাত ৮:৪৩, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হোটেলের সামন থেকে গ্রে ফ তা র যুবক, সাথে যা পাওয়া গেল

admin
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬
সিলেটে হোটেলের সামন থেকে গ্রে ফ তা র যুবক, সাথে যা পাওয়া গেল

Manual7 Ad Code

সিলেটে হোটেলের সামন থেকে গ্রে ফ তা র যুবক, সাথে যা পাওয়া গেল

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) পৌনে ১১টার দিকে অভিযান দিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃত যুবক জুনেদ (১৯)। সে সিলেটের জৈন্তাপুর থানার চতুল এলাকার মৃত আব্দুস ছত্তার মিয়ার ছেলে। বর্তমানে সিলেট শাহপরাণ (রহ.) থানাধীন পীরেরবাজার এলাকার স্বপন মিয়ার বাসার ভাড়াটিয়া।

 

Manual2 Ad Code

পুলিশ জানায়, বুধবার (২৬ আগস্ট) পৌনে ১১টার দিকে এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল পয়েন্টস্থ ভাই ভাই হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি সিএনজি চালিত অটোরিকশা (রেজি নং-সিলেট-থ- ১১-৪৮৯৬) সিগনাল দিয়ে তল্লাশী চালানো হয়। এসময় সিএনজি চালিত অটোরিকশার ভেতর থেকে ৪৮ বোতল ‘এসি ব্ল্যাক পিউর গ্রেইন ডিলাক্স হুইসকি’ মদসহ একজনকে গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

 

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৩, তারিখ-২৭/০৮/২০২৬খ্রি. ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর সারণীর ২৪(খ)/৩৮/৪১ রুজু হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com